শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৬ পিএম, ২০২১-০৮-০১
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের রেশন কার্ডকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে এনপিবিএন সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা চালানো। এ ঘটনায় এনপিবিএন এর ১২ সদস্য আহত হয়েছে। রোববার দুপরে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। এপিবিএন এর ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানিয়েছেন, টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে নতুন এবং পুরাতন রোহিঙ্গাদের মধ্যে রেশন কার্ড সংগ্রহ নিয়ে উত্তেজনা তৈরী হয়। এসময় বিভিন্ন স্থানে রোহিঙ্গা নারী জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এপিবিএন সদস্যরা সর্বোচ্চ ধৈর্য্য সহ উশৃংখল রোহিঙ্গা নারীদের শান্ত করার চেষ্টা করে। রোহিঙ্গা নারীরা এতে শান্ত না হয়ে দফায় দফায় বিভিন্ন স্পটে ইট-পাটকেল মেরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এক পর্যায়ে রোহিঙ্গা নারীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতে পুলিশের উপর ইট-পাটকেল মেরে ধস্তাধস্তি শুরু করে পুলিশের অস্ত্র টানা হেচড়া শুরু করলে পুলিশ জানমাল রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৫ রাউন্ড উপরের দিকে শট গানের গুলি করে। এতে রোহিঙ্গা নারীরা ছত্র ভঙ্গ হয়ে পালিয়ে যায়। ইট-পাটকেলের আঘাতে এপিবিএন এর ১২ জন সদস্য আহত হয়। আহতদের চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি জানান, রেশন কার্ড নিয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পুরাতন রোহিঙ্গাদের মধ্যে অসন্তোষ বিরাজমান রয়েছে। পুরাতন রোহিঙ্গাদের রেশন কার্ড নতুন রোহিঙ্গাদের রেশন কার্ডের পরিমানে ভিন্নতা রয়েছে। সব রোহিঙ্গাদের মাঝে সমপরিমাণ খাবার বিতরনের জন্য পুরাতন রোহিঙ্গাদের রেশন কার্ড ফেরত নিয়ে গত মাসে নতুন রেশন কার্ড ইস্যু করা হয়। নতুন রেশন কার্ড অন্যান্য ক্যাম্পের সমসাময়িক নতুন রোহিঙ্গাদের কার্ডের অনুরূপ হওয়ায় নয়াপাড়া রেজিস্ট্রাড ক্যাম্পের পুরাতন রোহিঙ্গারা নতুন কার্ড এখনো গ্রহণ করেনি। এ নিয়ে মুলত উত্তেজনার সূত্রপাত।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited